Wednesday, June 24, 2026

রত্না চট্টোপাধ্যায় পরকীয়ায় লিপ্ত , দাবি শোভন-বৈশাখীর

Date:

Share post:

“রত্না চট্টোপাধ্যায় ( Ratna Chatterjee) পরকীয়া সম্পর্কে লিপ্ত। রত্নার পরকীয়া সম্পর্কের জন্য শোভনের (sobhan Chatterjee) বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে।” শোভন -পত্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শোভনের প্রিয় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baisakhi Banerjee)। কলকাতার প্রাক্তন মহানাগরিকের নিজের পরকীয়া , স্ত্রীর পরকীয়া নিয়ে ফের সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি শুধুমাত্র রত্নাকে কলঙ্কিত করার জন্য এসব কথা বলছে না । তাঁর হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। কী সেই প্রমাণ? ফেসবুকে বৈশাখী চট্টোপাধ্যায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির মাথায় ক্যাপশন দিয়েছেন, রত্নার প্রেমিক! সেখানে দেখা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায় নিজের বাড়ির দোলনায় এক ব্যক্তির সঙ্গে বসে আছেন। ছবিতে এই দুজন ছাড়া আরও কয়েকজনের ছবি আছে। এই ছবিগুলিকে সামনে রেখেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, রত্না শোভনের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুটিয়ে পরকীয়া চালাচ্ছেন। থেমে নেই শোভন বাবুও। স্ত্রী রত্নার নামে তিনিও কুকথা বলতে ছাড়েননি। শোভন বলেছেন, “আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ধরনের কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারত না। আর এখন আমার বাড়িতে এসব কী ঘটছে? হু আর দে? আমার বাড়িতে এসব ঘটছে কেন ? এই ছবিগুলি বেহালা থেকেই আমার হাতে এসেছে। আমার বাড়ির পবিত্রতা নষ্ট করছে।” শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ স্ত্রী রত্নার ব্যভিচারী আচরণের জন্য তার ডিভোর্সের পথ বেছে নেওয়া। প্রাক্তন মহানাগরিক বলেছেন, “চার বছর আগে যে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম তা একেবারেই সঠিক ছিল । আমি তো বাচ্চা নই । রত্নার সঙ্গে অন্য যুবকের সম্পর্কের কথা জানতে পেরেই আমি বিবাহবিচ্ছেদ চেয়েছিলাম।”

যদিও এই গোটা বিষয়টি নিয়ে রত্না চট্টোপাধ্যায় এখনো মুখ খোলেননি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...