Thursday, June 4, 2026

প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা, শেষ শ্রদ্ধা জানাতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

মাতৃবিয়োগ হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
প্রয়াত হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর মা শিবানী চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত রোগের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।বাড়িতেই মৃত্যু হয়েছে বাড়িতেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার মৃত্যুসংবাদ পাওয়া মাত্রই তৃণমূলের নেতারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নাকতলায় পৌঁছে যান শেষ শ্রদ্ধা জানাতে ।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি নিয়মিত সকালে খবরের কাগজ পড়তেন। ছেলে কারও সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য বা সমালোচনা করেছেন দেখলেই রীতিমতো মাতৃসুলভ শাসন শুনতে হত মন্ত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি খুব স্নেহ পাত্র করতেন।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...