Saturday, April 4, 2026

উচিত শিক্ষা? জলমগ্ন রাস্তায় ঠিকাদারকে বসিয়ে গায়ে আবর্জনা ফেলার নির্দেশ দিলেন বিধায়ক

Date:

Share post:

মুম্বইয়ে চলছে ব্যাপক বৃষ্টি। জলমগ্ন একাধিক এলাকা। এই পরিস্থিতিতে ড্রেনের আবর্জনা পরিষ্কার হয়নি কেন এই প্রশ্ন তুলে এক ঠিকাদারকে ‘শাস্তি’ দিলেন শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে। বাণিজ্যনগরীর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক ঠিকেদারকে জলমগ্ন রাস্তায় বসিয়ে তাঁর গায়ে ঢালা হল আবর্জনা!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ঠিকাদারকে ধাক্কা মেরে জলমগ্ন রাস্তায় বসিয়ে তাঁর গায়ের ওপর ময়ালা ফেলার নির্দেশ দেন শিবসেনার বিধায়ক। একনাগাড়ে বৃষ্টি হওয়ায় নিজের বিধানসভা কেন্দ্র উত্তর মুম্বইয়ের চান্দিভালিতে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে। এলাকার একটি রাস্তায় জল জমে যাওয়ায় ঠিকাদারকে ডাকা হয়। কেন জল জমেছে, কেন ড্রেনের ময়লা পরিষ্কার করা হয়নি তার জবাব চাওয়া হয়।

বিধায়ক জানিয়েছেন, “এলাকায় যাতে জল না জমে তার জন্য ড্রেন পরিষ্কার করার দায়িত্ব যাঁদের ওপর দেওয়া হয়েছিল, তাঁরা তা দায়িত্ব নিয়ে পালন করেননি। এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে বিধায়ক বানিয়েছেন। আমি আমার কর্তব্য পালন করতেই এলাকায় এসেছিলাম। এসে এই পরিস্থিতি দেখতে পাই।’ বিধায়কের অভিযোগ, ওই ঠিকেদারকে বিশ্বাস করে কাজ দেওয়া হলেও তিনি নিজের কর্তব্য পালন করেননি।

আরও পড়ুন-ভারতে সাইবার হামলার পরিকল্পনা ছিল চিনা নাগরিক হানের, দাবি বিশেষজ্ঞদের

দিলীপ লান্ডে আরও বলেন, “আমি স্থানীয়দের কাছ থেকে অসংখ্য অভিযোগ পেয়েছি। আবর্জনা পরিষ্কারের জন্য যারা দায়বদ্ধ তারা তাদের কাজটি করেনি। এর জন্য আমার এলাকার মানুষদের জলমগ্ন রাস্তায় হাঁটতে হয়েছে। এখন আমি ঠিকাদারকে এই জলে বসিয়ে দিয়েছি। ”

এ প্রসঙ্গে বিজেপির এক নেতা বিনোদ মিশ্র বলে, “বিএমসি এবং মুম্বইয়ের মেয়র দাবি করেছেন যে শহর জুড়ে সমস্ত ড্রেন পরিষ্কার করা হয়েছে। এখন তাঁদের মিথ্যা কথা প্রকাশ্যে আসার কারণে তারা ছোট ঠিকাদারকে হয়রানি করছে। তিনি কি মেয়র ও কমিশনারের বিরুদ্ধে এই জাতীয় পদক্ষেপ নিতে পারবেন? ”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...