Saturday, June 27, 2026

নিউটাউন এনকাউন্টার: ফ্ল্যাটে ব্যবহৃত কন্ডোম, সিসিটিভি ফুটেজে দুই রমণীর হদিশ

Date:

Share post:

নিউটাউন এনকাউন্টারে নয় মোড়। সাপুরজির অভিজাত “সুখবৃষ্টি”-এর ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে তদন্তকারীদের নজরে এসেছে একাধিক ব্যবহৃত কন্ডোম। এরপরই ফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। আর সেখানেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। সিসিটিভি ফুটেজে ধরা হদিশ মেলে দুই রমণীর উপস্থিতিও!

অজ্ঞাত পরিচয় দুই মহিলার পরিচয় জানতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। এনকাউন্টারের ঠিক আগের রাতে জয়পাল ভুল্লার ও জসসি খারারের ফ্ল্যাটে আসতে দেখা গিয়েছে ওই দুই রমণীকে। কী উদ্দেশ্যে তারা গ্যাংস্টারদের ফ্ল্যাটে গিয়েছিল? জয়পাল, জসসির সঙ্গে এই দুই মহিলার কিসের সম্পর্ক? নিছক কল গার্ল নাকি সম্পর্ক আরও গভীরে? কতদিন পরিচয়, কিভাবে পরিচয়? ইত্যাদি জানতে দুই মহিলার খোঁজ শুরু করেছে পুলিশ। রহস্যের জট খুলতে এই দুই মহিলার হদিশ পাওয়া খুব জরুরি বলেই মনে করছেন তদন্তকারীরা।

সিসিটিভিতে ধরা পড়েছে এনকউন্টারের ঠিক আগেরদিন রাত ৯.৩০ মিনিট নাগাদ আবাসনের সামনে একটি কালো রঙয়ের গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকেই জয়পাল, জসসিদের টাওয়ারে ঢোকেন ওই দুই অজ্ঞাত পরিচয়ের মহিলা। এরপর রাত ১১টা নাগাদ দুই গ্যাংস্টারের ফ্ল্যাটে রাতের খাবার দিতে আসেন নাম প্রশান্ত নামে এক ডেলিভারি বয়। এরপর ওই রাতে আর ফ্ল্যাট থেকে কাউকে বের হতে বা ঢুকতে দেখা যায়নি। ঘটনার দিন সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ ফ্ল্যাট থেকে নিচে আসে জয়পাল ও জসসি। সঙ্গে ওই দুই মহিলাও। তাদের গাড়িতে তুলে দেয় দুই দুষ্কৃতী।

ওই দুই মহিলাকে হাতে পেতে কোনও কসুর বাদ দিচ্ছেন না তদন্তকারীরা। তাঁরা মনে করছেন, রহস্যের জট খুলতে এই দুই মহিলার হদিশ এই তদন্তে অন্যতম ব্রেক থ্রু হতে পারে পলিশের কাছে।

আরও পড়ুন- মুকুল-রাজীব পর্বের পর তৃণমূল নেতা-কর্মীদের কী বার্তা দিলেন কুণাল?

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...