Saturday, April 4, 2026

নিউটাউন গুলিকাণ্ডে গ্যাংস্টারদের সঙ্গে পুলিশি যোগের অভিযোগ

Date:

Share post:

নিউটাউন গুলিকাণ্ডে তদন্ত যত এগচ্ছে একের পর এক তথ্য সামনে আসছে। এবার তদন্তে উঠে এল, ধৃত সুমিত কুমার ও ভরত কুমারের সঙ্গে বন্ধুত্ব ছিল অমরজিৎ সিং নামে পাঞ্জাব পুলিশের এক কনস্টেবলের। ইতিমধ্যেই তাঁকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, গাড়িতে তল্লাশি এড়াতে অমরজিতের পুলিশের পরিচয়পত্র ব্যবহার করা হয়। এদিকে রবিবার পাঞ্জাবের আদালত তোলা হয় সুমিত কুমারকে। তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভরত কুমার পালানোর সময় টোল প্লাজায় যাতে তল্লাশির মুখে না পড়ে তার জন্য অমরজিতের আইডি কার্ড ব্যবহার করে। সেখানে নিজেকে পুলিশ এবং তাঁর সঙ্গে থাকা বাকিদেরও পুলিশ কর্মী হিসাবে পরিচয় দেয় বলে জানা গিয়েছে। এমনকি গ্বালিয়রের টোল প্লাজাতেও এই পরিচয়পত্র ব্যবহার হয়। তদন্তে আরও উঠে এসেছে সুমিত কুমার এবং ভরত কুমারের সঙ্গে পাক মাদক পাচার চক্রের সঙ্গেও যোগ ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে দুষ্কৃতীদের লক্ষ্য করে মোট ৩৮ রাউন্ড গুলি চালায় স্পেশাল টাস্ক ফোর্স। যার মধ্যে ভুল্লারের শরীরের ৯টি গুলি লাগে। জসসি, ভুল্লারের পরিচিতকে দিয়ে ফ্ল্যাটের দরজা খোলানো হয় বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...