Saturday, April 4, 2026

রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে নজরদারি পাক ড্রোনের

Date:

Share post:

ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র ও মাদক পাচারের পাক ষড়যন্ত্র ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। অস্ত্রোপাচারের এহেন অভিনব পরিকল্পনা হাতেনাতে ধরা পড়েছে সীমান্তবর্তী এলাকাগুলি। সেই ছকে শনিবার রাতে ফের একবার পাক ড্রোনের অনুপ্রবেশ দেখা গেল ভারতের আকাশে।

আরও পড়ুন:‘একটা ছোট্ট গ্রুপ’, কড়া সুরে জি-৭ দেশগুলিকে তোপ চিনের

জানা গিয়েছে, শনিবার রাতে পাঞ্জাবে অমৃতসরের ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় উঠছিল ড্রোনটি। ড্রোনের গতিবিধি নজরে আসতেই সতর্ক হয়ে যায় ভারতীয় বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ ড্রোনটিকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। বিএসএফ সতর্ক হয়ে গিয়েছে বুঝতে পেরেই ড্রোনটি সীমান্ত পেরিয়ে ফের পাকিস্তানি উড়ে যায়। বিএসএফ সূত্রে যাচ্ছে, পাকিস্তানের মাটিতে বসে দুষ্কৃতীরা ড্রোনটি অপারেটর করছিল। তবে অস্ত্র কিংবা মাদকপাচার নাকি শুধুই নজরদারির উদ্দেশে ভারত সীমান্তের ড্রোনটি প্রবেশ করেছিল সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, এর আগেও একাধিকবার পাক সীমান্ত পেরিয়ে পাঞ্জাব প্রদেশ ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের ঘটনা প্রকাশ এসেছে। শুধু তাই নয় এই ঘটনায় পাকিস্তানের সঙ্গে খালিস্তান জঙ্গিদের যোগ রয়েছে বলেও দাবি করেছে তদন্তকারী সংস্থা। তবে এদিন ফের ভারতের আকাশে পাক ড্রোনের আনাগোনায় চাঞ্চল্য বেড়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...