Sunday, March 22, 2026

দিলীপকে ‘পাগল’, ‘মাথামোটা’ বলে তীব্র কটাক্ষ করলেন সৌগত

Date:

Share post:

দিলীপ ঘোষকে ‘পাগল’ এমনকী ‘মাথা মোটা’ বলতেও কসুর করলেন না তৃণমূল সাংসদ সৌগত রায়। মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য নিয়ে বলতে গিয়ে এভাবেই আক্রমণ করলেন সৌগত।

নিজের সংসদীয় এলাকায় একটি রক্তদান শিবিরে ছিলেন দমদমের সাংসদ। সেখানেই এই প্রসঙ্গ উঠলে সৌগত বলেন, পাগলের মতো কথা বলছে দিলীপ। ভোটের সময় বলেছিল, স্ট্রেচারে করে পুরো তৃণমূল দলটাকে বাড়ি পাঠিয়ে দেবে। আমি বলছি আমরা তৈরি, পাঠান। বলেছিল, জেলে পাঠিয়ে দেব। বউ-বাচ্চার মুখ দেখতে পারবে না। আমার প্রশ্ন, কোথায় দিলীপ? তিনি তাঁর শর্ত পূরণ করুন। এরপরই সৌগত আরও আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, ‘দিলীপের মতো মাথামোটা লোকের রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা উচিত নয়। হেরে গেলে তো পদত্যাগ করা উচিত। তা না করে চায়ে পে চর্চায় দিলীপ বলে বেড়াচ্ছেন ৩ থেকে ৭৭ হয়েছি। ৭৭-এ ঠেকে গিয়েছি, বলতে লজ্জা হচ্ছে না? দিলীপ রাজনীতির কিছু বোঝে না। বোঝে আরএসএসের ছোরা খেলা আর লাঠি খেলা।’

দলবদলুদের প্রত্যাবর্তন প্রসঙ্গে সৌগতর বিশ্লেষণ, দলত্যাগীরা দু’রকম, নরমপন্থী আর চরমপন্থী। এখন দল কাকে ফিরিয়ে নেবে সেটা নেত্রী ঠিক করবেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেন, গদ্দারদের তৃণমূল কিছুতেই সহ্য করবে না।

 

 

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...