Wednesday, June 24, 2026

সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদ দিচ্ছে এই তিনটে ব্যাঙ্ক

Date:

Share post:

টাকা রাখুন সেভিংস অ্যাকাউন্টে। কারণ এখন থেকে সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদের প্রস্তাব আনল ইয়েস, আরবিএল এবং বন্ধন ব্যাঙ্ক। যখন দেশের বেশিরভাগ ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের উপর সুদ কমাচ্ছে, তখন সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদের সুযোগ করে দিল এই তিনটি ব্যাঙ্ক।
বন্ধন ব্যাঙ্কে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে সুদ দিচ্ছে ৩-৬ শতাংশ। তবে গ্রাহকদের অ্যাকাউন্টে কত টাকা আছে তার উপর ভিত্তি করেই এই সুদ দেওয়া হবে। গ্রাহকদের অ্যাকাউন্টে যদি ১ লক্ষ টাকা থাকে তা হলে বার্ষিক ৩ শতাংশ হারে সুদ দেওয়া হবে। যদি ১ লক্ষের বেশি থেকে ১০ লক্ষ পর্যন্ত টাকা থাকে তা হলে ৪ শতাংশ হারে, আবার ১০ লক্ষের বেশি থাকলে ৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
আরবিএল অবশ্য বন্ধন ব্যাঙ্কের থেকে বেশি হারে সুদ দিচ্ছে। অর্থ্যাৎ, তারা গ্রাহকদের বার্ষিক সাড়ে ৪ থেকে ৬.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা থাকলে সাড়ে ৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে, সেখানে ১ লক্ষ থেকে ১০ লক্ষ পর্যন্ত টাকা থাকলে ৬ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক। ১০ লক্ষের বেশি থাকলে তা হবে ৬.৫ শতাংশ।
অন্যদিকে ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের উপর ৪ থেকে সারে ৫ শতাংশ হারে সুদ দেবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...