Friday, April 3, 2026

এবার বিনামূল্যে IAS কোচিং স্কলারশিপ দেবেন সোনু, কীভাবে আবেদন করবেন জেনে নিন

Date:

Share post:

মানুষকে সাহায্য করে একের পর এক নজির গড়ছেন সোনু সুদ। বিদেশ থেকেও করোনাকালে সাহায্যের আর্তি এসেছে ‘দাবাং’-এর ‘ছেদি সিং’এর কাছে। তাঁদের তিনি নিজের সাধ্যমত সাহায্য করেছেন।

তবে সম্প্রতি আরও একটি চমকপ্রদ উদ্যোগের কথা জানিয়েছেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়াতে তিনি জানান, “যারা টাকার অভাবে আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না, তাদের জন্য বিনামূল্যে কোচিং ক্লাস করানোর জন্য স্কলারশিপ দেওয়া হবে। সুদ চ্যারিটি ফাউন্ডেশন এবং দিয়া নিউ দিল্লির উদ্যোগে এবার দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা বিনামূল্যে পরীক্ষার কোচিং ক্লাসে অংশ নিতে পারবেন।”

 

 

 

টুইটারে তাঁর পোস্ট অনুসারে, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন। প্রার্থীরা https://soodcharityfoundation.org/ এই সাইটে গিয়ে নিজের নাম নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন-যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকলে নিজের জীবনযাত্রার উন্নতি নয়, মানুষকে সাহায্য করুন, বললেন সোনু

এর আগেও অনাথ শিশুদের শিক্ষার ভার নেওয়া থেকে শুরু করে বহু মানুষকে স্বনির্ভর করে তোলা কলেজ পড়ুয়াদের সাহায্য করা, অক্সিজেন প্লান্ট বসানো এসব কিছুই নিরলসভাবে করে চলেছেন ‘মসিহা’ সোনু সুদ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...