Wednesday, June 24, 2026

রবিবারের সন্ধ্যায় দলের বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখরের বাড়িতে অভিষেক

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে রবিবার সন্ধ্যায় দলের আর এক বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সদস্য সুখেন্দশেখর রায়ের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ২ ঘণ্টা কাটান তিনি, আশীর্বাদ নেন সুখেন্দুশেখরের।

গত ৫ মে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় অভিষেককে। তার পর দলের একের পর এক বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করে আশীর্বাদ, পরামর্শ নেন অভিষেক। এর আগে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বাড়ি গিয়ে আশীর্বাদ নেন। রবিবার দেখা করলেন সুখেন্দশেখরের সঙ্গে।

এদিন সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের খবর পেয়ে তাঁর নাকতলার বাড়িতে ছুটে যান অভিষেক। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর যোধপুর পার্কের দিকে রওনা দেন। তবে সুখেন্দুশেখর রায়ের সঙ্গে কী কথা হয়েছে তা নিয়ে কোনও পক্ষই বিশেষ কিছু জানাননি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...