Saturday, June 6, 2026

নিউটাউনে বিনামূল্যে অক্সিজেন সেন্টারের উদ্বোধন “প্রয়োজন”-এর

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে মানুষের সাহায্যার্থে এগিয়ে এলো নিউটাউনের এক স্বেচ্ছাসেবী সংস্থা “প্রয়োজন”। রবিবার, “হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ” ও “প্রয়োজন”-এর যৌথ উদ্যোগে অক্সিজেন সেন্টার খোলা হলো নিউটাউনে “প্রয়োজন”-এর অফিসে। ফিতে কেটে অক্সিজেন সেন্টারের শুভ সূচনা করেন “হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ”-এর প্রধান শিক্ষক ডাক্তার পার্থ সারথি দাস উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ও “প্রয়োজন”-এর সকল সদস্যরা।

বিগত ৪ বছর ধরে বিভন্ন দুঃসময়ে “প্রয়োজন” পাশে দাঁড়িয়েছে বহু অসহায় মানুষের। আবারও এক মানবিক প্রচেষ্টা শুরু করলো “প্রয়োজন” বিনামূল্যে অক্সিজেন সেন্টার উদ্বোধনের মাধ্যমে।

“প্রয়োজন”-এর তরফে জানানো হয়েছে বর্তমানে করোনা অতিমারিতে বহু মানুষ অক্সিজেন সংকটে ভুগছেন, এই সকল মানুষকে এমন দুঃসময়ে সাহায্য করাই এই অক্সিজেন সেন্টার উদ্বোধনের প্রধান লক্ষ্য।
এই সেন্টারে থাকছে বিনামূল্যে অক্সিজেন লেভেল টেস্টিং, বিনামূল্যে পালস রেট টেস্টিং, বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, চিকিৎসকের পরামর্শে মেডিসিন প্রদানের মতো সুবিধা।

আরও পড়ুন- চুক্তির সমাধান চেয়ে এবার পথে নামল ইস্টবেঙ্গল সমর্থকরা

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...