Monday, April 6, 2026

জিএসটি-র ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

Date:

Share post:

এবার জিএসটিতে ক্ষতিপূরণ আদায় করতে সরব হলেন রাজ্যে অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবার তিনি একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি দাবি এই দাবি তোলেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, জিএসটি নিয়ে কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও ভঙ্গ হয়েছে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত জিএসটি কাউন্সিলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্র রাজ্যগুলিকে জিএসটি বাবদ ক্ষতিপূরণ দিতে পারে। তবে তা বাধ্যতামূলক নয়। এবং ৫ বছরের জন্য এই ক্ষতিপূরণ দেওয়া হবে। এবার সেই ক্ষতিপূরণের বিষয়টি ফের একবার সামনে আনলেন অমিত মিত্র।

সাংবাদিক বৈঠক অমিত মিত্র জানান, তিনি যখন জিএসটির এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ছিলেন, তখনই প্রশ্ন তুলেছিলেন, কেন রাজ্যগুলি তাদের প্রাপ্য জিএসটি থেকে বঞ্চিত হবে? কেন রাজ্যকে ৭০ শতাংশ তাদের প্রাপ্য কর ছেড়ে দিতে হবে? যদি সেই প্রাপ্য  ছেড়ে দিয়ে যদি কর আদায়ের ক্ষেত্রে ঘাটতি হয়, তাহলে কী ভাবে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে সেই প্রস্তাব রাখা হয়। পরে কেন্দ্রীয় সরকার জানায়, ৫ বছরের জন্য রাজ্যগুলিকে জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেবে। তবে তা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়নি।  পরে রাজ্যগুলির তরফে ফের সেই ক্ষতিপূরণের দাবি তোলা হয়। এদিন অমিত মিত্র আবার সেই দাবি তুললেন।

সাংবাদিক বৈঠকে অমিত মিত্র আরও অভিযোগ করেন, এর আগে জিএসটি কাউন্সিলের বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...