Saturday, June 27, 2026

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, সোমবার অর্থাৎ আজই বিকেল তিনটে নাগাদ তৃণমূল মহাসচিবের নাকতলার বাড়িতে যাবেন তিনি।

রবিবারই মাতৃবিয়োগ হয়েছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শোকজ্ঞাপনের উদ্দেশেই সেখানে যাচ্ছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) একথা টুইটেই জানিয়েছেন তিনি।


তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়ের মৃত্যুকালে বয়েস হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন শিবানী দেবী। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতাই তাঁর মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে । এদিন সৌজন্যের খাতিরেই শ্রদ্ধা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...