Friday, April 3, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ‍্যে নামছে ইগর স্টিমাচের দল

Date:

Share post:

মঙ্গলবার বিশ্বকাপ এবং এশিয়া কাপ যোগ‍্যতা অর্জন পর্বের শেষ ম‍্যাচ খেলতে নামছে ভারত( india) । প্রতিপক্ষ আফগানিস্তান( Afghanistan)। এই ম‍্যাচে ড্র করলেই ২০২৩ এশিয়া কাপের যোগ‍্যতা অর্জনের টিকিট পাকা করে ফেলবে সুনীল ছেত্রীর দল।

শেষ ম‍্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস জুগিয়েছে ইগর স্টিমাচের দলকে। আফগানিস্তান ম‍্যাচে ভারত এক পয়েন্টের জন‍্য নয় বরং তিন পয়েন্টের জন‍্য ঝাপাবে। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বললেন ভারতী কোচ। স্টিমাচ বলেন,” আমি বলে রাখতে চাই যে আমি এমন কোন কোচকে জানি না যিনি ড্র এর জন‍্য মাঠে নামেন। আমরা ড্র এর জন‍্য নামব না। আমরা জিততে নামব। আমরা সেই লক্ষ‍্যে এগিয়ে চলেছি। আমাদের শুরু থেকেই এটি চালিয়ে যেতে হবে। শুরু থেকেই গোলের জন‍্য ঝাপাব। আমার দল নিয়ে আমি আশাবাদী।”

একি কথা বললেন ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তিনি বলেন,” আফগানিস্তান ভাল দল। তবে আমরাও তৈরি। একটা চ‍্যালেঞ্জ। আমরা আমাদের পরিকল্পনায় যাতে সফল হই সেটা মনে রাখতে হবে।”

আরও পড়ুন:সুইডেনের সঙ্গে গোল শূন্য ড্র করল স্পেন

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...