Friday, April 3, 2026

অমানবিক! কল্যাণীতে সারমেয়র পিঠে গেঁথে দেওয়া হল ধারালো অস্ত্র!!

Date:

Share post:

সারমেয়র পিঠে গেঁথে ধারালো অস্ত্র!অঝোরে ঝরছে রক্ত! চরম অমানবিক প্রথার সাক্ষী থাকল নদিয়া কল্যাণী।এই দৃশ্য দেখা গিয়েছে কল্যাণী মেডিকেল কলেজের সামনে ঘুরে বেড়ানো এক সারমেয়র পিঠে।
কাঠের কাজের সাথে যুক্ত ধারালো অস্ত্র তার পিঠে গাঁথা অবস্থায়, আফরান ছুটে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত! অঝোরে ঝরছে রক্ত। ওই রাস্তা দিয়েই অনুকূল মোড়ের বাসিন্দা নিবাস মন্ডল তার মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিলেন । মেয়েকে একটি দোকানে বসিয়ে, প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়ে তিনি দোষীদের শাস্তির দাবি করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, সারমেয়টির প্রাথমিক চিকিৎসার জন্য।

তিনি জানান, চরম অমানবিক এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানতে পারা যায়নি। তবে , প্রশাসন খতিয়ে দেখলে নিশ্চয়ই এ চরম অমানবিক কুকর্মের দোষীদের গ্রেফতার করতে পারবে। কঠোরতম শাস্তি হোক অবলা এই প্রাণীদের হত্যার চেষ্টার কারণে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...