Saturday, April 4, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিস কিডো

Date:

Share post:

মারা গেলেন ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় ও অলিম্পিয়ান মার্কিস কিডো( Markis Kido)। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬ বছর। তাঁর এমন অকাল প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া মহলে। কিডোর মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা। খবর পেয়ে  টুইটারে শোক প্রকাশ করেন জ্বালা গুট্টা।

২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে হেন্ড্রার সঙ্গে জুটি বেঁধে ডাবলসে সোনা জিতেছিলেন কিডো। ২০০৭ সালে কুয়ালালামপুরে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও হেন্ড্রাকে সঙ্গী করে ডাবলসে জিতেছিল তিনি। ২০১০ সালে এশিয়ান গেমসে সোনা জেতার পর আরও কয়েক বছর বিশ্ব ব্যাডমিন্টন মঞ্চে বেশ দাপট ও সুনামের সঙ্গে খেলেছিলেন কিডো।

ভারতের ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগেও ২০১৬ সাল থেকে হায়দরাবাদ দলে খেলতেন কিডো। সেই সময় মিক্সড ডাবলসে তিনি জুটি বাঁধেন জ্বালা গুট্টার সঙ্গে।এদিন কিডোর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন জ্বালা। টুইটারে তিনি লিখেন, “ভাবতেই পারছি না! মার্কিস কিডো নেই! আক্ষরিক অর্থে প্রবাদ প্রতিম খেলোয়াড়। বড্ড তাড়াতাড়ি চলে গেল।”

আরও পড়ুন:আফগানিস্তানের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ‍্যে নামছে ইগর স্টিমাচের দল

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...