Saturday, April 4, 2026

এবার রানাঘাটেও ৫ টাকায় পেট ভরা খাবার, নেপথ্যে তৃণমূল

Date:

Share post:

এবার নদীয়ার রানাঘাটেরও মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবারের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলায় চালু হয়েছে মাত্র ৫ টাকায় পেট ভরে খাবার।

লকডাউনে কর্মহীন দরিদ্র মানুষের দুঃসময়ে প্রতিদিন সুলভে দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগ। সেই হিসাবে রানাঘাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামলী ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় মাত্র ৫ টাকায় পেট ভরে খাবারের।

আরও পড়ুন-তবে কি শোভন -বৈশাখী নতুন সম্পর্কে জড়াতে চলেছেন? বৈশাখীর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

মূলত তৃণমূল নেতা আনন্দ দে-র ঐকান্তিক উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় গত ১০ জুন থেকে শুরু হওয়া এই দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের পরিসমাপ্তি হয় ১৫ জুন মঙ্গলবার। শেষ দিন ৬০০ জন দরিদ্র অসহায় মানুষদের দুপুরের ডাল, ভাত, সবজি ও ডিমের বন্দোবস্ত করা হয়। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই দীর্ঘ লাইন দিয়ে সুশৃংখলভাবে একে একে উপস্থিত প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় দুপুরের খাবার। বিশেষ এই আয়োজনে খুশি দুপুরের খাবার নিতে আসা প্রত্যেকেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...