Saturday, June 20, 2026

বুধবার থেকে চালু হচ্ছে স্পেশাল মেট্রো, কারা উঠতে পারবেন জেনে নিন

Date:

Share post:

বুধবার থেকে বাড়ানো হল স্পেশাল মেট্রোর সংখ্যা। আপাতত আপ-ডাউন নিয়ে মোট ৬ জোড়া অর্থাৎ ১২টি স্পেশাল মেট্রো চলবে। মেট্রোকর্মী-সহ ওই ট্রেনে উঠতে পারবেন হাসপাতাল, ব্যাঙ্ক বা সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাও।

রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমলেও এখনই পুরোদমে মেট্রো রেল চালু হচ্ছে না। তবে বুধবার থেকে মোট ১২টি স্পেশাল মোট্রো চলবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশাল মেট্রো চালানোর বিষয়টি জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয় করোনা বিধিনিষেধের মধ্যেই বুধবার থেকে মোট ৬ জোড়া মেট্রোরেল চালু করা হচ্ছে। অর্থাৎ আপ ও ডাউনে চলবে মোট ১২টি মেট্রোরেল। মেট্রো সূত্রে খবর, বুধ থেকে শনিবার আপাতত সপ্তাহে ৬ দিন সকাল সাড়ে ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন ছাড়বে। সন্ধ্যায় ওই ট্রেনগুলি সাড়ে ৪টে, ৫টা এবং সাড়ে ৫টায় ছাড়বে।

এই স্পেশাল মেট্রোরেলে উঠতে পারবেন না সবাই। এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল (ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী), ব্যাঙ্ককর্মী, বিমা ও সংবাদপত্র কর্মী-সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে এজন্য দেখাতে হবে পরিচয়পত্র।

আরও পড়ুন- বুধবারই অনাস্থা পেশ, মালদহ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...