Saturday, April 4, 2026

প্রতারণার অভিযোগে গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের মামলার তদন্তে এবার লালবাজারের গোয়েন্দারা

Date:

Share post:

ফের অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)।তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে মানিকতলা থানার পুলিশ বিজেপি (BJP) নেতা শুভেন্দু ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে কিছুদিন আগে গ্রেফতার করেছিল। আরও উচ্চ পর্যায়ের তদন্তের জন্য এবার সেই মামলার দায়িত্ব নিল লালবাজারের (Lalbazar) গোয়েন্দা বিভাগ।

প্রসঙ্গত, রাজ্য সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ট রাখাল বেরা। টাকা দেওয়ার পরও চাকরি পাননি অনেকে এমন অভিযোগ ওঠে শুভেন্দু ঘনিষ্ট রাখালের বিরুদ্ধে৷ এই প্রতারণা অভিযোগে রাখালকে গ্রেফতার করেছিল মানিকতলা থানার পুলিশ। রাখাল বেরা যখন এই প্রতারণা করেছিলেন বলে অভিযোগ, তখন শুভেন্দু অধিকারী পূর্বতন রাজ্য সরকারের সেচ দফতরের মন্ত্রী।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপের মেসেজে কথোপকথন ও অন্যান্য তথ্য হাতে আসে তদন্তকারীদের। রাখাল বেরার নামে প্রতারণা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত রাখাল বেরাকে শিয়ালদহ আদালতে তোলা হলে, তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

তদন্তকারীরা চাইছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই ব্যক্তিকে
জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও গভীরে পৌঁছাতে। এই প্রতারণার সঙ্গে আরও কারা জড়িত তা জানতে চাইছে পুলিশ। ঘাড় টানলে মাথা আসে। তাই এর পিছনে কোনও বড় রাজনৈতিক মাথা আসে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...