Wednesday, June 24, 2026

অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৬ মাওবাদী

Date:

Share post:

মাওবাদীদের(Naxal) বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এই অপারেশনে এখনো পর্যন্ত ৬জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মাওবাদীদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র(Arms)।

আরও পড়ুন:কোভিড বিধি মেনে খুলল তারাপীঠ মন্দির, মানতে হচ্ছে নিষেধাজ্ঞা

সংবাদমাধ্যম সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন অন্ধ্রপ্রদেশ পুলিশের(Andhra Pradesh Police) বিশেষ মাওবাদী দমন বাহিনী গ্রেহাউন্ড(Greyhound) অভিযানে নামে মাম্পা থানার অন্তর্গত থিগালামেত্তা জঙ্গলে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষন গুলির লড়াই চলার পর নিহত হয় ৬ মাওবাদী। এদের মধ্যে রয়েছেন এক মহিলাও। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র যে তালিকায় রয়েছে, একটি একে রাইফেল, একটি এসএলআর, একটি কারবাইন, তিনটি থ্রি নট থ্রি রাইফেল এবং একটি তপনচা। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর। যদিও এই অভিযানে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে মঙ্গলবার তেলেঙ্গানা ১৯ জন মাওবাদীর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...