Monday, June 15, 2026

উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ছে দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা

Date:

Share post:

গত দু’দিনে ফের বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষেরও বেশি। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি দিয়ে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের।
পাশাপাশি দেশের সংক্রমণের হার এবং সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। তবে দৈনিক সংক্রমণ ফের কিছুটা হলেও বেড়েছে। যা নিয়ে কিছুটা হলেও উদ্বেগ বেড়েছে। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের মধ্যে অনেকটাই কমেছে সংক্রমণের হার। দেশের বর্তমান সংক্রমণের হার ৪ শতাংশের নীচে নেমেছে। সক্রিয় রোগীও কমতে কমতে সাড়ে ৮ লক্ষের নীচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০ জন।

Related articles

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...