ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই ব্যক্তি। রবিবার মাঝরাতে বাঙ্গামারু থানা এলাকায় তাজপুর আন্ডারপাসে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) সঙ্গে এনকাউন্টারে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাঁর মাথার দাম ছিল এক লক্ষ টাকা। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৩(১) ও ৩(৫) ধারা এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট (CLA) আইনের ৭ ধারার অধীনে বাংগারমাউ থানায় নথিভুক্ত ১৬৮/২০২৬ নম্বর মামলায় অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। ৯ জুন বাঙ্গামারু থানা এলাকার রামনগর গ্রামে নির্মীয়মাণ একটি মন্দির থেকে মিলন সিং রঘুবংশী ওরফে বাবা মিলন দাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই খুনিদের গ্রেফতারের দাবিতে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এলাকাবাসী হরদৈ-উন্নাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় মিলন দাসকে। উন্নাওয়ের এসএসপি জয় প্রকাশ সিং জানিয়েছেন যে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে, হত্যায় ব্যবহৃত একটি ০.৩১৫ বোরের দেশি পিস্তল.এবং ০.৩১৫ বোরের দুটি ব্যবহৃত কার্তুজও উদ্ধার হয়েছে। আরও পড়ুন: জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম
Sponsored

তদন্ত নেমে সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে লাল্লি, ইয়ামিন, শানু সফি এবং ইজরায়েল নামে চার দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। অবশেষে রবিবার রাতে তাজপুর আন্ডারপাসে ইজরায়েল ও অন্য তিন অভিযুক্ত লুকিয়ে থাকার খবর জানতে পেরে SOG-র কর্মীরা এলাকা ঘিরে ফেলেন। এরপরেই ইজরায়েল তাঁদের গুলিতে নিহত হন কিন্তু দুষ্কৃতীদের পাল্টা গুলিতে জখম হয়েছেন এক কনস্টেবল। আপাতত বাকি তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
