Tuesday, March 24, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের দল ঘোষণা ভারতের, প্রথম একাদশে কারা জেনে নিন

Date:

Share post:

রাত পোয়ালেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগের দিনই ঘোষণা হয়ে গেল বিরাট কোহলিদের প্রথম একাদশ। প্রথম একাদশে ঠাঁই হয়নি হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজ ও উমেশ যাদবের। কোচ রবি শাস্ত্রীর মতো ভারত অধিনায়ক বিরাট কোহলিও বুঝিয়ে দিলেন টেস্টের চ্যাম্পিয়ন দল বেছে নিতে এক ম্যাচের ফাইনাল যথেষ্ট নয়।


ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি বলেন, এটা আমাদের কাছে পাঁচ দিনের একটা ম্যাচ। তবে এই একটা ম্যাচেই স্পষ্ট হবে না আমরা দলগতভাবে কেমন। আমরা গত চার-পাঁচ বছর ধরে কেমন খেলে আসছি সেটা যাঁরা ক্রিকেট বোঝেন তাঁরা ভালোভাবেই জানেন। আমরা এই ম্যাচ জিতলেও ক্রিকেট থেমে থাকবে না। হারলেও ক্রিকেট থেমে থাকবে না। আমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামি এবং দলের প্রত্যেকেই আমাদের দলগত দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল।

প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে বিরাট বলেন, গত কয়েক বছরে আমরা দুজনে ভালো বন্ধু হয়েছি। কিন্তু যখনই মাঠে নামি তখন দ্রুত তাঁকে আউট করাই লক্ষ্য থাকে। মাঠের বাইরে পারস্পরিক আস্থা থাকে, কিন্তু মাঠের ভিতরে আমরা দুজনেই পেশাদারিত্ব মানসিকতা নিয়েই নামি।
করোনা পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বদল আসা নিয়ে বিরাট বলেন, স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আমরা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়েই খেলছিলাম। করোনা পরিস্থিতিতে নিয়ম জটিল হলেও তাই আমাদের সাফল্যের খিদে বাড়িয়ে দিয়েছিল, সেটাকেই আমরা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছি।

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...