Saturday, April 4, 2026

জলঙ্গির খয়রামারি গ্রাম পঞ্চায়েতে মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর

Date:

Share post:

এবার আক্রান্ত হলেন তৃণমূল পরিচালিত জলঙ্গির খয়রামারি গ্রাম পঞ্চায়েত প্রধান। বৃহস্পতিবার প্রধান সেলিনা বিবিকে পঞ্চায়েতের মধ্যেই চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় । এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশের বিরুদ্ধে। বরাতজোড়ে উত্তেজিত কর্মীদের মাঝখান থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উদ্ধার করে পুলিশ।

কিন্তু কেন এই মারধর? জানা গিয়েছে,সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় জলঙ্গির বিডিওর অফিসে লিখিত অভিযোগও দায়ের হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর নাগাদ তৃণমূলের বেশ কিছু সদস্য হঠাৎ হাজির হন পঞ্চায়েত অফিসে। পুলিশের সামনেই প্রধানের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। এরপরেই সেলিনা বিবি নামে ওই মহিলা প্রধানের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এদিন।

কিন্তু কেন এই বিক্ষোভ? দলের একাংশের অভিযোগ, পঞ্চায়েতের সদস্যদের না জানিয়েই পঞ্চায়েত অফিসের জিনিসপত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাড়ি নিয়ে চলে গিয়েছেন প্রধান।  সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করার প্রতিবাদেই প্রধানের  বিরুদ্ধে জলঙ্গি বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে বিক্ষোভকারীরা। অভিযোগে জানানো হয়েছে, সিসিটিভি সেট, দুটি ল্যাপটপ, কাঠের চেয়ার, কাঠের দরজা-সহ বিভিন্ন সরঞ্জাম বাড়ি নিয়ে গিয়েছেন ওই প্রধান। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ওই প্রধান।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...