Saturday, June 13, 2026

বেনজির, ৫ বছর বিনা বেতনে কাজ! মৃত্যু ৮৯ কর্মীর

Date:

Share post:

দীর্ঘদিন ধরে বন্ধ অসমের হিন্দুস্থান পেপার মিলের কাছার পেপার মিল। টানা পাঁচ বছর বন্ধ রয়েছে কর্মীদের বেতন। একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কর্মীরা।

এশিয়ার বৃহত্তম মিল হিসেবে একদা পরিচিত ছিল কাছার পেপার মিল। অসমের হাইলাকান্দি এলাকায় হিন্দুস্থান পেপার মিলের সেই কাছার কাগজ কারখানা (Cachar Paper Mill) প্রায় ৫ বছর ধরেই বন্ধ হয়ে রয়েছে। এর ফলে বন্ধ রয়েছে কর্মীদের বেতনও। আর এত দিন ধরে বেতন না পেয়ে অর্থের অভাবে এবং চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন কারখানার কর্মীরা। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। একে একে মারা যাচ্ছেন অনেক কর্মী। সম্প্রতি ৫৪ বছরের আব্দুল হান্নানের মৃত্যুতে মোট সংখ্যা গিয়ে ঠেকেছে ৮৯-তে। কেউ কেউ আবার অভাব সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের কাছার পেপার মিল এবং হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের দুটি ইউনিট ও মিলই বন্ধ রয়েছে। একটি বন্ধ ২০১৫ সালের অক্টোবর থেকে এবং অন্যটি ২০১৭ সালের মার্চ মাস থেকে। এখানে কর্মচারী ১২০০ জন। ৫ বছর ধরে এরা সকলেই অবৈতনিক। এই কারখানা বন্ধ হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চার লাখের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন।

আরও পড়ুন- মিথ্যের ঝুড়ি নিয়ে শ্বশুরবাড়িতে জামাই! রাজ্যপালকে কটাক্ষ সায়নীর

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...