Saturday, June 13, 2026

প্রায় ৫০০ দু:স্থকে অন্ন তুলে দিল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা

Date:

Share post:

কোভিড পরিস্থিতিতে গরীব মানুষ যাতে অভুক্ত না থাকে সেজন্য প্রথম থেকে তাদের পাশে দাঁড়িয়েছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন এগিয়ে এসেছে, তেমনি যুব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাও আপ্রাণ চেষ্টা করছেন সেইসব গরীব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় প্রতিদিনের মতো প্রায় ৫০০ মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি নিয়েছিল ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা।
উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বর্নালী দে মিশ্রা।
উপস্থিতি ছিলেন কাশিপুর- বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের আহ্বায়ক রাজেশ সিনহা, আর্মাস্ট্রিট থানার ভারপ্রাপ্ত অধিকারী পুলক স্যার সহ বিশিষ্টরা।সকলের সহযোগিতায় এদিন খাদ্য বিতরণ কর্মসূচিটি সমস্ত কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...