Tuesday, February 24, 2026

খোঁজ মিলেছে ‘ফেরার’ শিবপ্রকাশের, বিপর্যয় সামলাতে আজ ‘পরামর্শ’ দেবেন দিলীপ ঘোষদের

Date:

Share post:

অবশেষে রাজ্যে দেখা মিলেছে বঙ্গ- বিজেপির অন্যতম পর্যবেক্ষক শিবপ্রকাশের৷ ২ মে থেকেই নিরুদ্দেশ ছিলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা৷

ভোটের ফলপ্রকাশের পর তিনি রাজ্য ছেড়েছিলেন বাকি পর্যবেক্ষকদের সঙ্গেই৷ তখন থেকেই এদের খবর আর পাওয়া যাচ্ছিলো না৷ রাজ্য দলের কর্মীরা তো বটেই, একাধিক শীর্ষ নেতাও লজ্জাজনক পরাজয়ের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তথা পর্যবেক্ষকদেরই দায়ি করেছেন প্রকাশ্যেই৷ সে সবের জবাব দেননি কোনও পর্যবেক্ষকই৷ তবে দীর্ঘদিন কার্যত ‘ফেরার’ থাকার পর শহরে এসেছেন শিবপ্রকাশ৷ সূত্রের খবর, ভোটে বিপর্যয় এবং দলত্যাগের হিড়িক ওঠার পর রাজ্য বিজেপি ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে৷ সেখানেই হাজির থেকে ‘সুচিন্তিত’ পরামর্শ দেবেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের ৫ সাধারণ সম্পাদককে জরুরি তলব করা হয়েছে শিব প্রকাশের বৈঠকে। নির্বাচনী ভরাডুবির পর বিপর্যয় সামাল দিতেই এই বৈঠক হবে৷ দিলীপ ঘোষরা ইতিমধ্যেই অভিযোগ করেছেন, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু কর্মী। হামলার শিকার হচ্ছেন বিজেপি কর্মীরা। বিজেপির জেলা নেতৃত্ব রাজ্য কমিটিকে জানিয়েছে, এই পরিস্থিতিতে সংগঠন ধরে রাখাই এখন বড় দায়। দ্রুত দাঁড়াতে হবে দুর্গত কর্মীদের পাশে। কীভাবে তা করা যায় তা নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে।
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর দলের বেশকিছু বিধায়ক তাঁর পথ অনুসরণ করতে পারেন বলে আশঙ্কা বিজেপি নেতৃত্বের। যদিও দিলীপ ঘোষ বলছেন, “কেউই যাবেন না।” মুকুল ইতিমধ্যেই এক সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ককে ফোন করেছেন বলে খবর। মুকুল নিজেই স্বীকার করেছেন,”অনেকের সঙ্গে কথা হয়েছে।” বলাই বাহুল্য, আগামী দিনে মুকুল বিজেপির জনাকয়েক বিধায়ক ভাঙিয়ে নিতে সক্ষম হলে নতুন বিপত্তিতে পড়বে গেরুয়া শিবির৷ দলের ভাঙন কীভাবে ঠেকানো যায়, তা নিয়েই বৈঠক করার জন্যই দিল্লি এই শিবপ্রকাশকে ফের রাজ্যে পাঠিয়েছে৷ দিলীপ ঘোষরাও চাইছেন, বাংলার পরিস্থিতি স্বচক্ষে দেখে যান কেন্দ্রীয় নেতারা, সংগঠন ধরে রাখতে পদক্ষেপ করুন৷

তবে রাজ্য বিজেপির একাধিক নেতা এদিনই মন্তব্য করেছেন, এই শিবপ্রকাশদের উপদেশেই দল ভোটে ডুবেছে৷ বাংলার রাজনীতি এরা এক আনাও জানেন না৷ ফের এদের উপর ভরসা করার অর্থ, বাংলায় পুরোপুরিভাবে দল তুলে দেওয়া৷

 

 

 

spot_img

Related articles

ভুয়ো মেল, আতঙ্কের কারণ নেই: আদালত ওড়ানো হুমকি নিয়ে আশ্বাস নন্দিনী-পীযূষ-সুপ্রতিমের

কলকাতার দুটি আদালত-সহ রাজ্যের একাধিক জেলার আদালতে (Court) বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় ই-মেল মারফৎ হুমকি বার্তা...

ফের দক্ষিণ কলকাতার বহুতলে আগুন-আতঙ্ক

দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ (Southern Avenue) এলাকার...

আন্দামানে দুর্ঘটনা, সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং ৭ সওয়ারি-সহ পবনহংসের!

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার আন্দামানে (Anadaman) ক্র্যাশ ল্যান্ডিং করল হেলিকপ্টার পবনহংস (Helicopter crash landing)।...

বিশ্বকাপ শেষেই তীব্র বিতর্ক ইতালীয় ক্রিকেটে, যৌন নির্যাতনে অভিযুক্ত কর্তা

টি২০ বিশ্বকাপের পরই বিতর্কে ইতালির ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপে (World Cup)খেলে নজর কেড়েছিল ইতালীয় ক্রিকেট দল (Italian cricket...