Monday, April 6, 2026

কতটা সম্পত্তি শোভন দান করলেন প্রিয় বান্ধবী বৈশাখীকে ?

Date:

Share post:

তাঁর পাশে থাকার, তাঁকে সাহচর্য দেওয়ার ‘বিনিময় মূল্য ‘ হিসেবে বান্ধবী ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়কে’ নিজের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করার কথা সদ্য ঘোষণা করেছেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু প্রাক্তন মহানাগরিক শোভনের সম্পত্তির পরিমাণ কতটা? স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ঠিক কতটা সম্পত্তির ‘পাওয়ার অফ এটর্নি ‘ পেতে চলেছেন শোভন -সখী বৈশাখী?

এক ঝলকে দেখে নেওয়া যাক তারই হিসেব। যদি এই হিসেব বেশ কিছুটা পুরনো ২০১৬ সালের।কারণ ২০১৬ তেই বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তখন হলফনামায় সম্পত্তির যে বিবরণ দিয়েছিলেন শোভন…

১) শোভন চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ৫ বছর আগে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে যদিও স্ত্রী রত্নার সম্পত্তির হিসেবও যুক্ত রয়েছে। তবে সেটি বাদ দিয়েও শুধু নিজের সম্পত্তির হিসেবও দিয়েছিলেন তিনি।

 

২) হাতে নগদ ছিল ৪৩,৩৪০ টাকা।

 

৩) ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬৮,৩০,৩২২ টাকা।

 

৪) একাধিক বিমা এবং পিপিএফ বাবদ সঞ্চয় ২৭,৯৮,৯৯৯ টাকা।

 

৫) তাঁর নিজের ৪টি গাড়ি ছিল। ইনোভা, জেন, ওয়াগন আর এবং সেলেরিও। যার মূল্য ছিল মোট ৮,৫৩,৫৬৯ টাকা।

 

৬) সোনা, রুপোর অলঙ্কার ৭,৫৩,২৮১ টাকা মূল্যের।

 

৭) সব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তিছিল ১,০৪,৩০,৯৪২ টাকার।

৮) এবার স্থাবর সম্পত্তির হিসেব …

২০১৬ সাল অনুযায়ী শোভন চট্টোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।

 

৯) বাস্তুজমি ৩৫,৮৭,০০০ টাকার।

 

১০) ব্যবসায়িক কারণে ব্যবহৃত বাড়ির মূল্য ১,৫৩,৭৩,০৬০ টাকা ।

 

১১) বসত বাড়ির দাম ৭৮,০০,০০০ টাকা।

 

১২) মোট স্থাবর সম্পত্তি ২,৬৭,৬০,০৬০ টাকার।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...