Wednesday, June 24, 2026

মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

Share post:

তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukul Roy) কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার। তৃণমূলে (Tmc) যোগ দেওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে ‘ওয়াই’ ক্যাটিগরির নিরাপত্তার দেওয়া হয়েছে। এর পরেই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন মুকুল। বৃহস্পতিবার থেকে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা সরতে চলেছে।

দিন কয়েক আগে বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। শুক্রবার থেকে তাঁকে রাজ্য সরকারি নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু সেই সময় দেখা গিয়েছিল, তাঁর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও। মুকুল রায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছেন। তবে, জওয়ানদের কাছে কোনো নির্দেশ না আসায় তাঁরা ডিউটিতে ছিলেন। ফলে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তায় ছিলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার থেকে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা সরতে চলেছে।

মুকুল-পুত্র শুভ্রাংশুও (Shubranshu Ray) কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। শনিবার থেকে সেই নিরাপত্তাও সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...