Friday, April 3, 2026

পেরুর বিরুদ্ধে দুরন্ত জয় ব্রাজিলের

Date:

Share post:

কোপা আমেরিকা ( copa America )ম‍্যাচে দুরন্ত জয় পেল ব্রাজিল( Brazil )। শুক্রবার ভোররাতে তারা হারাল পেরুকে। ম‍্যাচের ফলাফল ৪-০। এই জয়ের ফলে ২ ম‍্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে সেলেকাওরা।

পেরু ম‍্যাচে নামার আগে দলে ছয়টি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ তিতে। ম‍্যাচের শুরু থেকেই পেরুর ওপর দাপট দেখায় সেলেকাওরা। যার জেরে ম‍্যাচের ১২ মিনিটে সাম্বার দেশের হয়ে প্রথম গোলটি করেন অ‍্যাল‍েক্স সান্দ্রো। একাধিকবার আক্রমণে ঝড় তোলেন নেইমাররা। তবে প্রথমার্ধে গোলের সংখ‍্যা ব‍্যর্থ হয় তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে তিতের দল। এরই মাঝে একটি পেনাল্টি পায় ব্রাজিল। তবে তা ভিএআরের পদ্ধতিতে খারিজ হয়ে যায়। এরপরই ম‍্যাচের ৬৮ মিনিটে সাম্বার হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ম‍্যাচের ৮৯ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন রিবেইরো। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে সাম্বার হয়ে চতুর্থ গোলটি করেন রিচার্লিসন।

২৩ জুন কলম্বিয়ার সঙ্গে পরবর্তী ম‍্যাচে নামবে নেইমাররা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...