Wednesday, June 24, 2026

শীতলকুচিকাণ্ড : কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ CID-র

Date:

Share post:

শীতলকুচিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ CID-র। শুক্রবার সকালেই ভবানী ভবনে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার পৌঁছন ভবানী ভবনে। ঘটনার তদন্ত করছে সিআইডি-র স্পেশাল ইনভেস্টিগেশন টিম।

শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি-র স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এর আগে শীতলকুচি গুলিকাণ্ডে মাথাভাঙা থানার আইসি, তদন্তকারী অফিসার ও এসডিপিও-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিগত কয়েক দিন ধরেই সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। মাথাভাঙা থানার পুলিশ কর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কথা বলা হয়েছে অন্যান্য পুলিশকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে। এই ঘটনায় অভিযোগ ওঠে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে। একাধিকবার ৬ জওয়ানকে তলব করা হয়েছিল ভবানী ভবনে।

আরও পড়ুন-মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে এবার অধ্যক্ষকে চিঠি শুভেন্দুর

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। শীতলকুচিতে গুলি চলার ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...