Tuesday, June 23, 2026

অন্য দল থেকে স্বেচ্ছায় এসেছেন, আমরা আমন্ত্রণ জানাইনি: সুখেন্দু শেখর

Date:

Share post:

ভোটের সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল। স্বপ্নভঙ্গ হতেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন অধিকাংশই । তা নিয়ে আলোচনাও হচ্ছে বিস্তর। যদিও দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আগেই দলীয় কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার দলে ফিরতে চাওয়াদের নিয়ে মুখ খুললেন সাংসদ সুখেন্দু শেখর রায়।

শুক্রবার তিনি বলেন,
অন্য দল থেকে যারা তৃণমূলে এসেছেন, স্বেচ্ছায় এসেছেন, আমরা আমন্ত্রণ জানাইনি’।
তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, “বিজেপি পশ্চিমবাংলাকে বদনাম করতে চাইছে। বাংলায় কোনও হিংসা পরিস্থিতি নেই। আমাদের দলে অন্য দল থেকে যারা যোগ দিয়েছেন, আমরা তাঁদের কাউকেই আমন্ত্রণ জানাইনি। যারা এসেছেন, স্বেচ্ছায় এসেছেন। কিন্তু বিজেপির দিকে তাকালে দেখা যাবে, তারা বিভিন্ন রাজ্যে ঘোড়া কেনাবেচার মতো অন্য দলের বিধায়ক কেনাবেচা করেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়েছে বিজেপি।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...