Saturday, April 4, 2026

কোভিড যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ দিতে ক্র্যাশ কোর্স : প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনাভাইরাসের (coronavirus) মতো মারাত্মক -ভয়ানক জীবাণুকে (most dangerous and harmful virus) প্রতিহত করার জন্য কোভিড যোদ্ধাদের একটি ক্র্যাশ কোর্স (crash course for corona warriors) করানো হবে। প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে এই ক্র্যাশ কোর্স এর আওতায় আনা হচ্ছে। শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠকে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। প্রধানমন্ত্রী এদিন বলেন করোনার বিরুদ্ধে লড়াই কোনো সাধারণ অভিযান নয়, এ এক মহা অভিযান। আর এই মহা অভিযানের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মোদি জানিয়েছেন, দেশের ২৬টি রাজ্যে ১১১টি প্রশিক্ষণ কেন্দ্রে ক্র্যাশ কোর্স (crash course will be going on 26 state 111 centre)এর আয়োজন করা হবে।

এদিন ভারচুয়াল সম্মেলনে(virtual conference) এই উদ্যোগটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোভিড-১৯ এখনও রয়েছে। এবং ঘন ঘন সে রূপ বদলাচ্ছে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠছে। সেই কারণে নয়া চ্যালেঞ্জের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকা দরকার। আমরা দেশে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মীকে তৈরি করার লক্ষ্যে এগচ্ছি।’’

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ – ৩ মাসের মধ্যে এই নতুন কোভিড যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার ক্র্যাশ কোর্স সম্পূর্ণ চালু হয়ে যাবে। তারপর থেকেই এই কর্মীরা ‘প্রশিক্ষণপ্রাপ্ত সহায়ক’ হিসেবে দেশের করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়বেন।

তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই রাজ্যগুলির চাহিদার দিকে তাকিয়ে এই ক্র্যাশ কোর্সের পরিকল্পনা করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...