Saturday, April 4, 2026

কোভিড বিধি ভাঙলে করোনার তৃতীয় ঢেউ আসবেই, সতর্ক করল দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

চূড়ান্তভাবে কোভিড বিধি (covid protocol) লঙ্ঘিত হচ্ছে। আর এইভাবে কোভিড বিধি ভঙ্গ হলে করোনার তৃতীয় ঢেউ আসা কেউ রুখতে পারবে না। শুক্রবার দিল্লি হাইকোর্টের (Delhi High court) তরফে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে । এদিন দিল্লি হাইকোর্টের তরফে সতর্ক করে বলা হয়, “কোভিড নিয়মবিধি ভঙ্গ হলে সংক্রমণের তৃতীয় ঢেউই ,(third wave of coronavirus) এগিয়ে আসবে।”

 

করোনার দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) ধাক্কায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল দিল্লি (Delhi)। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রনের বাইরে বেড়িয়ে যায় যে গত ১৯ এপ্রিল থেকে লকডাউন (lockdown announced at Delhi) ঘোষণা করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Chief minister of Delhi Arvind Kejriwal)। প্রায়

দেড় মাসেরও বেশি সময় লকডাউন চলার পর সম্প্রতি দিল্লিতে আনলক প্রক্রিয়া(unlock process) চালু হয়েছে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় আনলক প্রক্রিয়া ঘোষণার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে বলে শুক্রবার সতর্ক করল হাইকোর্ট ।

 

আদালতের পর্যবেক্ষণ লকডাউন উঠতেই বাজারহাট, শপিং মল, দোকানে ভিড় উপচে পড়ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। আর এই দৃশ্যই আশঙ্কিত করছে মহামান্য আদালতকে । কয়েক মাসের বিপর্যয় কাটিয়েও সাধারণ মানুষের এই অসচেতনতা বড় বিপদ ডেকে আনবে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসকরা। এ বার একই কথা বলল দিল্লি হাইকোর্টও। একইসঙ্গে কেন্দ্র ও দিল্লি সরকারের কাছেও বর্তমান করোনা পরিস্থিতি জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। করোনাবিধি ভঙ্গকারী দোকানদার ও সাধারণ মানুষদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...