Saturday, April 4, 2026

জলপাইগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ৪

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে ৯৮ কেজি গাঁজা-সহ ৪ পাচারকারীকে হাতেনাতে ধরল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গোসালা মোড় এলাকায়। অবৈধভাবে ওই ৪ চার পাচারকারী গাঁজা নিয়ে যাচ্ছিল বলে পুলিশের অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের ৪ জনকে হাতেনাতে ধরে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ২টি গাড়িও বাজেয়াপ্ত করে জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে।

জানা গেছে, কাঠের গুড়ো বোঝাই করা দুটি গাড়িতে বস্তার আড়ালে করে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়ি দুটিকে আটক করে পুলিশ। এরপরই অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজা ও ৪ জনকে গ্রেফতার করে তারা। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার, দেবর্ষি দত্ত। লকডাউন পরিস্থিতির মধ্যেও কীভাবে অবাধে গাঁজা পাচারের কাজ চলছিল, তা নিয়ে তদন্তে নেমেছে জলপাইগুড়ি জেলা পুলিশ।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...