Saturday, June 27, 2026

সিংহের দেহেও মিলল করোনার ডেল্টা প্রজাতির অস্তিত্ব

Date:

Share post:

এবার করোনার ডেল্টা প্রজাতির খোঁজ মিলল সিংহের দেহেও। চেন্নাইয়ের চিড়িয়াখানায় ৯টি করোনা আক্রান্ত সিংহের মধ্যে ৪টির দেহে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। আরিগনগর অন্না জুলজিকাল পার্কের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন,  করোনার দ্বিতীয় ঢেউয়ে এই স্ট্রেনে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।

ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি ডিজিড'(NIHID)-তে ১১টি সিংহের দেহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ৩ জুন তাঁর মধ্যে ৯টি সিংহের দেহে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে একটি সিংহী এবং একটি সিংহ চলতি মাসের গোড়ায় মারা যায়। এনআইএইচএসএডি-র রিপোর্ট জানাচ্ছে, ৯টি সিংহের মধ্যে ৪টির দেহে করোনাভাইরাসের বি.১.৬১৭.২ প্রজাতির অস্তিত্ব মিলেছে। এই প্রজাতির নাম ‘ডেল্টা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এক বিবৃতিতে জুলজিকাল পার্কের ডেপুটি ডিরেক্টর ৪টি সিংহের শরীরে ‘ডেল্টা’ প্রজাতির অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, মে মাসের গোড়ায় প্রথম তেলঙ্গানার হায়দরাবাদের নেহরু চিড়িয়াখানার ৮ সিংহের মধ্যে কোভিড সংক্রমণ মিলেছিল। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক এবং গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল। তাতেই করোনার রিপোর্ট পজিটিভ এসেছিল। এর আগেও দেশের একাধিক চিড়িয়াখানায় পশুদের দেহে করোনাভাইরাসের খোঁজ মিলেছিল। ভারতে সিংহদের শরীরে থাবা বসানোর আগে বিদেশের একাধিক চিড়িয়াখানায় করোনা থাবা বসিয়েছিল। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, পশুদের দেহে করোনা ছড়ায় মানুষের কাছ থেকেই। চিকিৎসকদের একাংশের দাবি, দেশে দ্বিতীয় ঢেউ প্রভাবিত করেছিল করোনার ডেল্টা স্ট্রেন। সেই স্ট্রেন সিংহদের দেহে থাবা বসানোয় চিন্তা বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...