Tuesday, April 7, 2026

জ্ঞানেশ্বরীকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মৃত আসলে জীবিত!

Date:

Share post:

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় মৃত আসলে জীবিত। ডিএনএ-র (Dna) নকল রিপোর্ট জমা দিয়েই এই প্রতারণা বলে অভিযোগ।

আরও পড়ুন-জরুরি তলব: বঙ্গে ফেরার আগে ফের শাহ সাক্ষাতে ধনকড়

২০১০-এ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস (Gyaneswari Express) দুর্ঘটনায় মৃত্যু হয় ১৪১ জনের। কিন্তু সম্প্রতি জানা যায় মৃতদের মধ্যে একজন জীবিত! মৃতদের তালিকায় নাম ছিল অমৃতাভ চৌধুরীর (Amritabha Chowdhury)। প্রতারণার অভিযোগ আটক করা হয়েছে অভিযুক্ত অমৃতাভ ও তাঁর বাবাকে। ডিএনএ-র নমুনা মিলিয়ে দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বরাদ্দ ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সরকার। সরকারি চাকরি পান অমৃতাভর বোন। কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের ভিজিল্যান্স ডিপার্টমেন্টের সন্দেহ হওয়ায় সিবিআইয়ে (Cbi) অভিযোগ দায়ের হয়। তদন্তের পর জোড়াবাগান থেকে ধরা হয়েছে অমৃতাভ চৌধুরী ও তাঁর বাবাকে।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...