Friday, April 3, 2026

করোনার বিরুদ্ধে লড়াই শেষ, প্রয়াত গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে ফের শোকের ছায়া। করোনা (Corona) আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের আরেক বিধায়ক (MLA)। এবার মারণ ভাইরাসের বলি হলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba) তৃণমূলের (TMC) বর্ষীয়ান বিধায়ক জয়ন্ত নস্কর (Jayanta Naskar)। আজ, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

গোসবার বিধায়ক প্রায় মাসকয়েক ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়ন্ত নস্কর। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হারতে হলো প্রবীণ বিধায়ককে। তবে বেসরকারি হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানান, “গত এক মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছিলেন জয়ন্ত নস্কর। গতকাল, শুক্রবার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।”

উল্লেখ্য, বর্ণময় রাজনৈতিক কেরিয়ারে ২০১১ সালে পরিবর্তনের বছর থেকে একটানা গোসবা কেন্দ্রে তৃণমূলের জয়ী বিধায়ক জয়ন্ত নস্কর। সুন্দরবন এলাকার রাজনীতিতে খুব জনপ্রিয় নেতা ছিলেন জয়ন্তবাবু।

আরও পড়ুন- ঠান্ডা পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ৪ জনকে অজ্ঞান করে কফিনবন্দি করেছিল আসিফ!

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...