Friday, June 12, 2026

হাড় হিম করা ঘটনা, পরিবারের চারজনকে খুন করে দেহ লোপাটের অভিযোগে ধৃত যুবক

Date:

Share post:

উদয়নকাণ্ডের ছায়া, এবার হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলো মালদহের কালিয়াচক। মা-বাবা-সহ পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠল বাড়িরই ছোট ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করে দেহগুলি উদ্ধারের করার কাজ শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

ঘটনা কালিয়াচকের পুরাতন ১৬ মাইল গ্রামের। প্রায় মাস চারেক আগের এই খুনের ঘটনায় গতকাল, শুক্রবার মহম্মদ আসিফ মেহবুব নামে বছরের উনিশের এক যুবককে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃত আসিফ জেরায় জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি সে তার মা, বাবা, বোন ও দিদাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করে বাড়ির লাগোয়া গুদাম ঘরে পুঁতে দেয়। বড় ভাইকেও খুনের হুমকি দিয়েছিল। কিন্তু তিনি কলকাতায় পালিয়ে যান।

আরও পড়ুন:মিলখার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ: শোকবার্তা মোদি-মমতার, শূন্যতা ক্রীড়ামহলে

গতকাল তার সেই বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে আসিফকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত আসিফ। এমন নৃশংস খুনের মোটিভ কী? সম্পত্তি সংক্রান্ত বিবাদ? নাকি অন্য কোনও কারণ রয়েছে এই খুনের নেপথ্যে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃত যুবকের দাদা এতদিন পর কেন অভিযোগ দায়ের করল তা নিয়েও তদন্ত শুরু করছে পুলিশ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...