Tuesday, March 10, 2026

বিজ্ঞাপন দিয়ে অনুশাসনের বার্তা চিনের শাসকদলের

Date:

Share post:

করোনার জেরে বিশ্বের সামনে রীতিমতো অস্বস্তিতে চিন (China)। আমেরিকার-সহ বহু দেশে চিনকেই বিশ্বে করোনা ছড়ানোর জন্য দায়ী করেছে। কেউ আবার এক পা এগিয়ে এটা চিনের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের মনোবল বৃদ্ধি করতে এবং কমিউনিস্ট পার্টির উপরে আস্থা রাখতে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাচ্ছে সে দেশের শাসকদল। চিনের কমিউনিস্ট (communist) পার্টির শতবর্ষ উদ্‌যাপনের আগে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে শাসকদলের আর্জি, “দলকে মেনে চলুন”, “ভদ্র আচরণ করুন”। ব্যানার থেকে বিলবোর্ড, এমনকী জায়েন্ট স্ক্রিনেও (Screen) এই বার্তা দিয়ে ভরে দেওয়া হয়েছে গলি থেকে রাজপথ। পয়লা জুলাই থেকে শুরু হবে উদ্‌যাপন। তার আগে দলের তরফে এই উদ্যোগ নজর কেড়েছে কূটনৈতিক মহলের।

কড়া নজরদারির মধ্যেও বেসুরো নাগরিকদের একাংশ। তিয়েনয়ানমেন স্কোয়ারের বিক্ষোভই হোক বা উহানে করোনার খবর- চিনের প্রাচীর পেরিয়ে প্রায়ই বাইরে বেরিয়ে আসছে। প্রশ্ন উঠেছে চিনা কমিউনিস্ট পার্টির বিভিন্ন নীতি নিয়েও। এই প্রেক্ষিতেই কমিউনিস্ট পার্টির শতবর্ষে নাগরিকদের উদ্দেশে এই বার্তা বলে মনে করছে কূটনীতিক মহল। অনেকের মতে, শি জিনপিং সরকার পরোক্ষে মেনে নিচ্ছে দেশবাসীর অসন্তোষের খবর।

চিনের বিভিন্ন প্রদেশের ব্যস্ত এলাকায় নজরে পড়ছে বিজ্ঞাপনগুলি। বড় ব্যানারে লাল রঙে লেখা ‘১০০’ ও সঙ্গে কমিউনিস্ট পার্টির প্রতীক। যে সব জায়গায় বিলবোর্ডের লাগানো সম্ভব নয়, সেখানে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। তাতে ‘পিপল‌্‌স লিবারেশন আর্মি’র ছবি। সঙ্গে নাগরিকদের উদ্দেশে বার্তা। দলের প্রতিষ্ঠার কাহিনি নাগরিকদের সামনে তুলে ধরতে একটি ছায়াছবিও মুক্তির অপেক্ষায়।

spot_img

Related articles

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...