Saturday, June 20, 2026

পরিবর্তন হচ্ছে না বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম একাদশ, ইঙ্গিত শ্রীধরের

Date:

Share post:

পরিবর্তন হচ্ছে না বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) ভারতের প্রথম একাদশ। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই ইঙ্গিত দিলেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর( R Sridhar)।

শুক্রবার বহু অপেক্ষাকৃত বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন থাকলেও, বৃষ্টির জন‍্য প্রথম দিনের ম‍্যাচ বাতিল করতে ব‍‍াধ‍্য হয় আইসিসি। তবে এই ম‍্যাচের জন‍্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। যে কারণে ম্যাচ এ বার গড়াবে ষষ্ঠ দিনে, অর্থাৎ ২৩ তারিখ পর্যন্ত। বৃষ্টির কারণে শুক্রবার  সাউদাম্পটনে করা জায়নি টসও। এক্ষেত্রে সবার প্রশ্ন ওঠে, তাহলে শনিবার আবহওয়ার দিকে নজর রেখে কী তাদের প্রথম একাদশে পরিবর্তন আনবে টিম ইন্ডিয়া। এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ক্রিকেট প্রেমীদের মুখে। কিন্তু দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে প্রথম একাদশ না বদলানোর ইঙ্গিত দিলেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর।

সাংবাদিক সম্মেলনে  শ্রীধর বলেন,” আমি জানতাম, এই প্রশ্নটার মুখে পড়তে হবে। তবে যে এগারো জনকে বেছে নেওয়া হয়েছে, তারা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। আমরা পিচ এবং পরিবেশের কথা মাথায় রেখেই চূড়ান্ত দল গড়েছিলাম। ”

আরও পড়ুন:স্কটল‍্যান্ডের কাছে আটকে গেল ইংল‍্যান্ড

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...