Saturday, June 27, 2026

অশান্তিতে ইন্ধন যোগাচ্ছে রাজ্যপালের মন্তব্য: অভিযোগে যাত্রাপথে কালো পতাকা

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। আর এরপরেই শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে বারেবার কালো পতাকা দেখলেন জগদীপ ধনকড়।

 

সোমবার বিকেলে প্রথমে শিমূলবাড়ির কাছে রোহিনীতে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন গোর্খা নেতা অনীত থাপার (Anit Thapar) সমর্থকেরা। এরপরে কার্শিয়ং রেল স্টেশনের সামনে তৃণমূলের (Tmc) পাহাড় শাখার কর্মীরা কালো পতাকা দেখান।

 

সন্ধের আগে দার্জিলিঙে পৌঁছলে, সেখানেও বিক্ষোভ ও কালো পতাকা দেখেন রাজ্যপাল। দার্জিলিঙে বিমল গুরুং-(Bimal Gurung) এর অনুগামীরাও কালো পতাকা নিয়ে হাজির ছিলেন। এদিন পুলিশ অবশ্য পরিস্থিতি আয়ত্ত্বে রেখেছিল। রাজ্যপাল রাজভবনে পৌঁছে অবশ্য কোনও বিবৃতি দেননি।

 

বারবার ভোট-পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ধনকড়। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্ত পরিস্থিতিকে অযথা উত্ত্যক্ত করছেন তিনি। অশান্তিতে ইন্ধন জোগাচ্ছে তাঁর মন্তব্য। এর প্রতিবাদেই তাঁকে কালো পতাকা ও ‘গো ব্যাক’ দেওয়া হয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...