Saturday, April 4, 2026

বাঁকুড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন সায়ন্তিকা, টিভিতে মুখ দেখানোর কথা বলে কটাক্ষ বিজেপির

Date:

Share post:

টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার একাধিক এলাকা। এই পরিস্থিতিতে বাঁকুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত এলাকার ছবি নিজের মোবাইলে ক্যামেরায় বন্দি করে রাখলেন সায়ন্তিকা। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। এই নিয়ে সায়ন্তিকাকে কটাক্ষ করল বিজেপি।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাঁকুড়ার প্রচুর জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। গত দু’দিন ধরে হাঁটু পর্যন্ত জল ছিল। ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা কথা বলছি। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) সবসময় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেভাবেই আমরা কাজ করি। বাঁকুড়ায় এত ক্ষতি হয়েছে। এই সময় আমার দায়িত্ব এটা দেখার যে, কীভাবে মানুষ রিলিফ পান। এখানে আমাদের যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমি মানুষের পাশে থাকব।”

আরও পড়ুন-দুর্নীতির দায়ে গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা

এরপরেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, “এলাকা যে কেউ ঘুরে দেখতে পারেন। তবে, সময়ে করলে ভালো হয়। ৭ দিন ধরে যখন টানা বৃষ্টি হচ্ছিল, কোমর সমান জল দাঁড়িয়েছিল, মানুষ খেতে পাচ্ছিলেন না, মাথার ওপর একচিলতে ঘর নেই, সেই সময় ত্রিপলের ব্যবস্থা করলে ভালো হত। সব কিছু শেষ হয়ে গিয়েছে। টিভিতে মুখ দেখাতে এখন অনেকেই আসবেন।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...