Friday, June 26, 2026

দুর্নীতির দায়ে গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা

Date:

Share post:

দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ঘনিষ্ঠ এক বিজেপি (BJP) নেতাকে। জানা গিয়েছে, ধৃতের নাম গোবিন্দ হাজরা। কালনা (Kalna) থেকে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়- এর অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে (TMC) যুক্ত ছিলেন তিনি। লিলুয়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত(gram Panchayat Pradhan) প্রধান ছিলেন। পরপর চারবার তিনি গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হন । কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর অনাস্থা এনে তাঁকে পদ থেকে সরানো হয়। এরপর দিন পনেরো আগে গোবিন্দ হাজরার বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা তছরূপের অভিযোগ (money laundering) করা হয় লিলুয়া থানায়। তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে বর্ধমানের কালনায় বন্ধুর বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। আজ গোবিন্দকে আদালতে তোলা হচ্ছে। ধৃত নেতার ৭ দিন পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে খবর। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং জানিয়েছেন, “গোবিন্দ হাজরার নামে একাধিক অভিযোগ রয়েছে। কাজ করার জন্য অনেকের থেকে টাকা নিয়েছে। তাছাড়া জালিয়াতি তছরুপের মতো অভিযোগও রয়েছে”।

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...