Wednesday, June 17, 2026

উত্তরপ্রদেশ ভোটেও বিজেপি বিরোধী জোট? বিরোধী দলগুলিকে বৈঠকের আমন্ত্রণ পাওয়ারের

Date:

Share post:

কিছুদিন আগেই ভোটকৌশলী প্রশান্ত কিশোর কথা বলেন এনসিপি (ncp) প্রধান ও প্রবীণ রাজনীতিক শারদ পাওয়ারের (sharad pawar) সঙ্গে। তখনই শোনা যাচ্ছিল, বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিরোধী দলগুলিকে (opposition) কীভাবে এককাট্টা করা যায় সেসম্পর্কে কথা হয়েছে দুজনের মধ্যে। সদ্য বাংলার ভোটে বিজেপিকে দুরমুশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এরপর ঘরোয়াভাবে বিরোধী নেতাদের মধ্যে কথাবার্তা চলছিলই। আর একধাপ এগিয়ে প্রবীণ বিরোধী নেতা ও মহারাষ্ট্রের শাসক জোটের অন্যতম স্তম্ভ শারদ পাওয়ার এবার কয়েকটি বিরোধী দলকে নিয়ে বৈঠকে বসতে চান বলে খবর। আগামীকাল এই বৈঠক ডাকা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী হিসাবে কাজ করা প্রবীণ নেতা যশবন্ত সিনহা সমন্বয় রক্ষা করছেন। কংগ্রেস, আরজেডি, আপ সহ কয়েকটি দলের নেতারা আমন্ত্রণ পেয়েছেন বলে এনসিপি সূত্রে খবর। বৈঠক নিয়ে কংগ্রেসের ভূমিকা কী হয় সেদিকে রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে। কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট করা সম্ভব কিনা সেনিয়েই প্রাথমিক আলোচনা হওয়ার কথা।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...