Saturday, April 4, 2026

করোনার জেরে ফের বাতিল অমরনাথ যাত্রা, অনলাইনে দেব-দর্শনের সুযোগ

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(Covid situation) দ্বিতীয়বারের জন্য ফের বাতিল করা হলো অমরনাথ যাত্রা(Amarnath Yatra)। যার ফলে জনপ্রিয় এই তীর্থস্থানের দেব দর্শনের জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে পূণ্যার্থীদের। সোমবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশে আনা হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে। এদিন অমরনাথ যাত্রা বাতিলের কথা ঘোষণা করেছেন জম্মু কাশ্মীরের (Jammu Kashmir)উপ-রাজ্যপাল মনোজ সিনহা(Manoj Sinha)। যদিও পুণ্যার্থীদের জন্য অনলাইনে শিবলিঙ্গ দর্শনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:দুর্নীতির দায়ে গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা

উল্লেখ্য, দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে গত বছরও একই রকম ভাবে অমরনাথ যাত্রা বাতিল করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। তবে পুণ্যার্থীদের আশা ছিল এ বছর না হলেও পরের বছর নিশ্চয়ই এই অনুমতি পাওয়া যাবে। কিন্তু করোনা পরিস্থিতি বেলাগাম রূপ নেওয়ায় অমরনাথের মত দুর্গম এই তীর্থযাত্রায় এবছরও জারি করা হলো নিষেধাজ্ঞা। এ প্রসঙ্গে উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানান, ‘করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এবছর অমরনাথ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থেই সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...