Saturday, April 4, 2026

অমৃতাভর ‘দেহ’ তাহলে কার? হাওড়ার আটা পরিবারের দাবি ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

জ্ঞানেশ্বরী (Gyaneswari) দুর্ঘটনা কাণ্ডে মৃতের জীবিত হয়ে ওঠার ঘটনা হার মানাচ্ছে বলিউডের চিত্রনাট্যকেও। অভিযুক্ত অমৃতাভ চৌধুরীকে (Amritabha Chowdhury) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মাধ্যমে সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। আর তার মধ্যেই আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে তা হল, অমৃতাভ চৌধুরী বলে যে দেহটি সৎকার করা হয়েছিল, সেটি কার? এই পরিস্থিতিতে উঠে এসেছে হাওড়ার (Howrah) আটা পরিবারের দাবির বিষয়টি।

2010-এর ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রী ছিলেন হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ আটা (Prasenjit Aata)। দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ। রেলের কাছে বারবার দরবার করেছেন স্ত্রী জ্যোতিকা (Jyotika)। ডিএনএ (Dna) পরীক্ষার কথা হয়েছে। জ্যোতিকা আটার দাবি, তাঁরা দেহ কিছুটা শনাক্ত করেছিলেন। কিন্তু তারপরেও তাঁদের জানিয়ে দেওয়া হয়, অন্য আরও কয়েকটি জনের মতোই প্রসেনজিৎ আটাও নিখোঁজ। এতগুলো বছর ধরে কোনও আর্থিক সাহায্য পায়নি পরিবার। একমাত্র কন্যাকে নিয়ে লড়াই করে চলেছেন জ্যোতিকা। দেহ না পাওয়ায় মেলেনি ডেথ সার্টিফিকেট। ফলে প্রসেনজিতের সঞ্চয় পেতেও সমস্যায় পড়েছে পরিবার।

আরও পড়ুন:কথা রাখলেন মমতা: পুজোর আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ

এই পরিস্থিতিতে অমৃতাভর ঘটনা সামনে আসায় এখন আটা পরিবারের দাবি, ওই দেহটি হয়তো প্রসেনজিতের ছিল। ফের ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন তাঁরা। জীবিত হয়েও ভুয়ো নথি দেখিয়ে একজন ‘মৃত’ বলে আর্থিক ক্ষতিপূরণ, বোনের চাকরি সবকিছু পেয়েছে। অথচ আর এক পরিবার এখনও অন্ধকারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...