Thursday, June 25, 2026

মেয়েরা ছোট পোশাক পরলেই পুরুষের উপর প্রভাব পড়ে! ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য ইমরানের

Date:

Share post:

নানা সময়ে বিতর্কিত মন্তব্যের অভ্যাস তাঁর আছে। তেমনই এবার ধর্ষণের (rape) ঘটনায় নিজের ব্যাখ্যা হাজির করে বিতর্ক তৈরি করলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। অক্সফোর্ডের প্রাক্তনী ইমরানের মানসিকতা যে ধর্মীয় মৌলবাদীদের থেকে আলাদা কিছু নয় তা ফের প্রমাণ হল। কারণ পাক প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন, মেয়েরা ছোট ছোট জামাকাপড় পরে বলেই নাকি দেশে ধর্ষণের মত জঘন্য ঘটনা বাড়তে থাকছে। স্বভাবতই প্রধানমন্ত্রীর এই মত শুনে ক্ষুব্ধ পাকিস্তানের বহু মানুষ।

সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী বলেন, স্বল্পবসনা মহিলাদের দেখলে পুরুষদের মধ্যে প্রভাব তৈরি হয়। কেউ যদি যন্ত্রচালিত রোবট না হন তাহলে তার মধ্যে এরকম প্রভাব পড়া অস্বাভাবিক নয়। আর এর ফলেই যত অপকর্ম ঘটে।

আরও পড়ুন:অমৃতাভর ‘দেহ’ তাহলে কার? হাওড়ার আটা পরিবারের দাবি ঘিরে চাঞ্চল্য

ধর্ষণের মত একটা জঘন্য সামাজিক অপরাধের ব্যাখ্যা করতে লঘু চালে প্রধানমন্ত্রীর এই মন্তব্য আসলে নারীবিদ্বেষী বলে মনে করছেন বহু পাক নাগরিক। সেদেশের সোশ্যাল মিডিয়াতেও ইমরানের ব্যাখ্যা শুনে সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের বিরোধী নেতারাও এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন। প্রসঙ্গত, পাকিস্তানে প্রতি ২৪ ঘন্টায় অন্তত ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত ছ’বছরে এরকম ২২ হাজার মামলা দায়ের করা হয়েছে। অথচ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে মোট ঘটনার ০.৩ শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে, যা রীতিমত অস্বাভাবিক। প্রশ্ন উঠছে, এরকম সামাজিক অপরাধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজেই যেভাবে অপরাধের কারণকে লঘু করে দেখানোর চেষ্টা করছেন, তাতে নির্যাতিতারা কীভাবে সুবিচারের আশা করবেন?

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...