Tuesday, June 23, 2026

আরামবাগে ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করে তৃণমূলে ফিরলেন ২০০ জন

Date:

Share post:

বিধানসভা ভোটের ফল বেরোনোর পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান অব্যাহত। এবার অভিনবভাবে বিজেপি ছেড়ে তৃণমূল ফিরলেন প্রায় ২০০ জন কর্মী সমর্থক।

হুগলির আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন ওই কর্মী সমর্থকেরা। এই বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার জানিয়েছেন , মঙ্গলবার আরামবাগে দুঃস্থদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে তৃণমূল। সেই সময় দলিত সম্প্রদায়ের কিছু মানুষ গিয়ে তাঁকে বলেন বিজেপিতে যোগ দিয়ে তাঁরা ভুল করেছেন, এবং মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করে তৃণমূলে ফিরতে চান।

একইসঙ্গে বিজেপির সঙ্গে যুক্ত হওয়া তাঁদের ভুল ছিল এই কথা জানিয়ে প্রায়শ্চিত্ত হিসেবে মাথা ন্যাড়া করার পাশাপাশি গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণও করেন তাঁরা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...