Saturday, April 4, 2026

বঙ্গভঙ্গের চক্রান্ত করে অশান্তির চেষ্টা: সৌমিত্র ও বার্লার বিরুদ্ধে আলিপুরদুয়ারে অভিযোগ দায়ের

Date:

Share post:

বঙ্গভঙ্গের চক্রান্ত করে অশান্তি ছড়ানোর চেষ্টা- এবার বিজেপি (Bjp) সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে আলিপুরদুয়ার থানায়। লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধেও। জন বার্লার বিরুদ্ধে এর আগে কোচবিহারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আলিপুরদুয়ারে যুব তৃণমূল সভাপতি আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে অভিযোগ দায়ের করেন। প্রথমে বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন। সোমবার তাঁর সেই দাবিতে সমর্থন জানান সৌমিত্র। যদিও বঙ্গভঙ্গ নিয়ে এই ধরনের মন্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে দলের তরফে এইসব নেতাদের কোনও বার্তা দেওয়া হয়েছে বলেও জানা যায়নি। এ পরিস্থিতিতে কোচবিহারের পর আলিপুরদুয়ারের বাংলার বিরুদ্ধে অভিযোগ করল তৃণমূল। অভিযোগ দায়ের হয়েছে সৌমিত্র খাঁ-র বিরুদ্ধেও।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...